অফলাইন এবং অনলাইনে বিজনেসে বিনিয়োগ পন্থা

মুঠোফোনের বা কম্পিউটারের দু-একটা বোতাম চাপলেই পণ্য চলে আসবে আপনার দুয়ারে। শুধু ই-কমার্স নয়, এর বাইরেও ইন্টারনেটে আছে নানা ধরনের ব্যবসা।
আপনার চারপাশেই ছড়িয়ে আছে সেসব ব্যবসার কৌশল। বুদ্ধি করে নেমে যেতে পারেন নতুন কোনো ধারণা নিয়ে। তবে যেকোনো ব্যবসা শুরু করতে চাইলে দরকার নানা ধরনের পরামর্শ। অনেক সময় অফিসের জন্য জায়গা বা কৌশলের অভাবেও অনেকে শুরু করতে পারেন না।
একবার ভাবুন তো! যদি অফলাইনে কাল একটা বিজনেস শুরু করেন, আপনি কী করবেন? কোন এক রাস্তার পাশে পণ্য নিয়ে দাঁড়িয়ে যাবেন? একটা ভাল লোকেশনে দোকান নেবেন, যেখানে লোকজনের আনাগোনা আছে। তাই না?
একটা কসমেটিক্স এর দোকান দিতে চাচ্ছেন, কোথায় দেবেন?
নিশ্চয় পাড়ার ক্যারাম বোর্ডের আড্ডার পাশে, যেখানে বখাটেদের আখড়া তাই না?
লেডি কাস্টমার আসবে?
অনলাইন বিজনেসে কি ভাল একটা দোকান খোঁজেন? মানে কার্যকরি ওয়েবসাইট বানান?
ট্রাফিক এ্যানালাইসি করে টার্গেট অডিয়েন্স বোঝার চেষ্টা করেন? ধুপ করে তো যেখানে সেখানে দাঁড়িয়ে বেচা শুরু করেন।
মানে আপনার শপ লোকেশন নেই, লিফলেট বিলিয়েই যাচ্ছেন, বিলিয়েই যাচ্ছেন... আপনার পেইজ থেকেই সবাই কিনবে? ক'দিন আগেও কিনতো... এখন কেনে না। যার টাকা নেই সে তো দারাজ থেকেও কেনে না।
কিন্তু যার আছে, সে কেন আপনার পণ্য কেনে না? মাথায় এসেছে একবারও?
একটা আইটেমের জন্য আপনার দোকানে ক্রেতা এলে তাকে সেই পণ্য থেকে কন্সান্ট্রেশন সরান না... যেন অন্যটা দেখতে গিয়ে কনফিউশনে কেনাকাটাই বাদ না যায়।
সর্বোচ্চ ফোকাসটা দিতে হেল্প করেন। প্রয়োজন বোঝার চেষ্টা করেন... "আপু আপনি কেমন কোয়ালিটির চাচ্ছেন?" কিংবা "একটা লেটেস্ট কালেকশন আছে, লিমিটেড। দেখবো"? সেই আপনিই, অনলাইনে কী করেন? অফলাইনে যেটা করার এক্সাম্পল দিলাম, সেটাকে বলে ফানেলিং।
যখন সেই নির্দিষ্ট আইটেমটা কেনা হয়ে যায়, বলেন- "এটা দেখতে পারেন... এই নেকলেসটা আপনার দুলের সাথে চমৎকার মানাবে"। এটা আপ সেল। আর লাস্ট পেমেন্টের টাইমে যে লাস্ট পার্সটা লিমিটেড এডিশন বলে বেচার চেষ্টা করেন... সেটা একরকমের ডাউসেল।
যাই হোক। আপনি তো ওয়েবসাইটই বানানোর পক্ষে না, সেলস ফানেলে টাকা এবং সময় খরচ করলে তো আবার রিটার্ন উঠে আসবে। রোজার মাসে চ্যারিটিই করেন তারচেয়ে।
মার্ক সাহেবের ফেসবুক টিম এবং বিনিয়োগকারীরা তো খেয়ে পরে বাঁচুক। ডিরেক্ট প্রোডাক্ট সেল করে ফেলেন, পারলে এ্যাডের মধ্যেই। কোন কল টু একশন লাগবে না।
কোন কনভার্শন ট্র্যাক করতে হবে না। এমনকি কেউ যদি এ্যাডে ক্লিক করে আপনার টাকা কাটানোর পর ফেলে চলে যায়... তাকে রিটার্গেটিংও করতে পারবেন না। ওয়েবসাইট, সেলস ফানেল এবং ট্র্যাকিং না করার বেনিফিট ই আলাদা।
বাই দ্যা ওয়ে, আপনার যাকাতের নিসাব হিসেব করে দেখেছেন...? মানে যা ফেসবুকে দান করছেন... আপনার টার্গেটের থেকে কম দিচ্ছেন না তো!

কিছু সত্যিকারের প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা আমার দেশ ও সমাজ এর

 

শুধু বুয়েট, মেডিকেল আর বিসিএস এর নামে কোচিং ব্যবসার মডেল বাদ দিয়ে একটু দেশ ও সমাজ ্এর দিকেও তাকান।

 সব কিছুতেই রেস চলছে! বিশ্ব এগিয়ে যাচ্ছে! আর দেশ তাকিয়ে দেখছে? না...।
দেশও বিশ্বের সাথে তাল মেলাচ্ছে। গার্মেন্টস শিল্পে দেশ এখন এতটাই এগিয়েছে, মধ্যবিত্ত এখন এইট পাশ ছেলে-মেয়েকে নাইনে না দিয়ে, গার্মেন্টস এ দিচ্ছে।আছে কিন্তু এমন ছোট ছোট অনেক শিল্প কারখানা... শিশুশ্রমও চলছে কিন্তু! একটা ফেইক বার্থ সার্টিফিকেট জমা রাখা বলে কথা।এতে আপনাদের কোন লস নেই, আপনাদের সন্তান তো বড় জায়গায় বড় টাকায় পড়ছে। এই দেশ ও সমাজ ্এর সাথে মানিয়ে যখন নিতে পারবে না? আপনার সন্তান তখন কই যাবে ভাই? এতটা স্বার্থপর ভাবে কেন ভাবেন?
জাতিকে অনেক দিয়েছেন, এর পাপ আপনাদের কয় পুরুষে কাটিয়ে উঠতে পারবে বলতে পারব না, তবে যা কামাই করেছেন তা দিয়ে আপনাদের বেশ কয়েক পুরুষ বসে বসে খেতে পারবে।
এবার তাহলে একটু বেনিফিটের কথা বাদ দেন। আসেন দেশ ও সমাজ এর কিছু সত্যিকারের প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি।
টাউনশিপ প্ল্যানিং নিয়ে সাবজেক্ট প্রণয়ন করেন, পড়া লেখার ব্যবস্থা করেন। ম্যাস ট্রানজিট, ম্যাস পার্কিং, ম্যাস হিউম্যান ফ্লো... এগুলো নিয়ে কি ভেবে দেখেছেন? ভার্সিটি পর্যায়ে রিসার্চের ব্যবস্থা করেন।
আমাদের ছেলে-মেয়েরা করতে চায় অনেক কিছু দেশ ও সমাজ এর জন্য।
আপনারা বলেন লাগবে না- বই পড়ো, GPA আর CGPA আনো কেবল। তারপর ফ্রেশার গ্রাজুয়েট হিসেবে নিজেকে অযোগ্য ভেবে ঝরে পরো, নয়তো- না বুঝে একেকটা প্রফেশনাল মার্কেটপ্লেসের বারোটা বাজাও।
ওরই বা কী দোষ? ওর থেকে তো ফাইভ ফেল মেয়েটা গার্মেন্টসে বেশি বেতন পাচ্ছে, যে ওরই বাসায় ঝিয়ের কাজ করত! কত খুন্তির দাগ নিয়ে মেয়েটা আজ এখানে। আর আমরা আমাদের সন্তানদেরকে যোগ্যতা দিতে পারিনি।
© ছবিঃ ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA)
এই গল্পেও যারা বুঝতে পারছেন না যে, কেবল পড়ার রেজাল্টে কিছুই হয় না... বাস্তব জীবনে অভিজ্ঞতা ও দক্ষতা অনেক বড় কিছু... তাদের বলব, একটু খেয়াল করেন।
বেশ কিছু বছরের অভিজ্ঞতা নিয়ে হাতের কাজের দক্ষ কারিগর ছেলে/মেয়েটা আগামী বছর অপারেটর সুপারভাইজার হবে।
আর আপনার ছেলেটা কেবল মাত্র অপারেটিং সিস্টেম আর MS-Office সিভিতে নিয়ে ঘুরে বেড়াবে, ইন্টারভিউ দেবে।
শুধু আরবান প্ল্যানিং কেন? উপকূলীয় অঞ্চল নিয়ে ভাবেন। সকল গবেষণার দায়িত্ব ভার্সিটির উপরে ছেড়ে দেন। তারা মিঠা পানি আর নোনা পানির জীববৈচিত্র নিয়ে কাজ করুক।
মাছ গবেষণা নিয়ে মাঠ পর্যায়ে তরুণরা কাজ করবে, তাদের প্রফেসরদের সাথে।
এক দশক পরে দেশের জনসংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে সেই হুঁশ আছে? তাদের পুষ্টি যোগান দিতে আমিষের চাহিদা আপনি অস্বিকার করতে পারেন না।
যদি ভাবেন কেবল ত্রিশালের চাষের মাছ দিয়ে ভবিষ্যৎ উতরে যাবেন... তাহলে ভুল আবারো করবেন।
আমাদের কৃষি নিয়েও ভাবতে হবে। আরো উৎপাদনশীল চিন্তা আনতে হবে। কেবল গার্মেন্টস ক্ষেত্রে উন্নয়ন করেই সব হয়ে যাবে সেটাও ভুল।
জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব নাকি পরবে আমাদের দেশে। এটা নিয়েও স্টাডি এন্ড প্রিভেনশন মূলক কার্যক্রম হতে পারে আমাদের শিক্ষার্থী ও দেশ গড়ার কারিগরদের হাত ধরে।
প্রাকৃতিক দূর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আমাদের শিক্ষার্থীরাই হতে পারে ফ্রন্টলাইন ওয়ারিয়র! আমাদের দেশ ও সমাজ এর বিদ্যাপীঠও প্রাচ্যের অক্সফোর্ড কেবল খেতাবে নয়, গবেষণা ও অবদানে ছাড়িয়ে যেতে পারে অক্সফোর্ড, ক্যামব্রিজ, স্ট্যানফোর্ড কিংবা হার্ভার্ড কে! চেষ্টা করতে হবে। নিজের আখের গুছালেই হবে না কেবল।অনলাইন পেমেন্ট গেটওয়ে বন্ধ রেখে অতিরিক্ত মনিটরিং করে, পেপাল ব্লক রেখে, ক্রিপ্টোকারেন্সি কে অবৈধ ঘোষণা দিয়ে যা যা করা হচ্ছে সেটা আরো মারাত্বক ভুল। পেয়নিয়রের মাস্টার কার্ড সেল করার জন্য এদেশে ফ্রিল্যান্সার গ্রেফতার হয়। কী ভাবছেন? অর্থনিতিতেও আমরা অনেক পিছিয়ে।
এটার জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ, ইন্সটিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশ , ঢাকা ইউনিভার্সির IBA, সিকিইউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, এফবিসিসিআই, আইসিটি ডিপার্টমেন, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক... কেউ কি তার নিজ নিজ দায় এড়াতে পারবে?
আমাদের দেশ ও সমাজ এর  নীতিমালা কঠিন করতে হবে, তবে কাজ করার সুযোগ থাকতে হবে। আজ যারা ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করছেন, ভবিষ্যতে সেই বিনিয়োগ অনেক বড় হয়ে দাঁড়াবে।
অথচ বিষয়টা কেবল আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে বলেই ডিরেক্ট নিষিদ্ধ বলেই ক্ষান্ত হলেন! আমাদের দেশে আইন প্রনয়ণ এবং আইন প্রয়োগ, দুটি বিষয়কেই কঠোর ভাবে নিতে হবে- সব ক্ষেত্রে।
না হলে রাষ্ট্রের, প্রজাদের, এবং প্রজাতন্ত্রের চারকদের উদাসীনতাই পরিলক্ষিত হবে যুগে যুগে।
অনেক কিছু নিয়ে কাজ করতে হবে। মৎস্য গবেষণা, ধান গবেষণা, পাট গবেষণা, প্রোডাক্টিভিটি, সয়েল ফার্টিলিটি... এগুলো নিয়ে কাজ কেবল নির্দিষ্ট গভার্নমেন্ট ইন্সটিটিউটকেই নয়- প্রাইভেট সেক্টরের কোম্পানি থেকে শুরু করে ইউনিউভার্সিটিতে পর্যন্ত করতে হবে।
এতে করে আমরা যেমন সমস্যা গুলোকে সামাল দিতে পারবো, তেমনি একটা সুস্থ ধারা চালু হবে। নবীনরাও সুযোগ পাবে নিজেদের মেলে ধরতে।
আর সব শেষে বলব, আমাদের সরকারী/প্রশাসনিক কর্তাদের একটু পড়ালেখা করতে। উঁহু, বইয়ের পাতায় নয়... ইউটিউবে। নতুন নতুন বিষয়গুলোর জ্ঞান নিতে। এটাই সত্যি, তাদের পুথিগত বিদ্যার দরুন দেশ ও সমাজ আজ অবকাঠামোগত ক্যান্সারে ধুঁকছে।
বিশ্বের সর্ববৃহৎ রিভার ডেল্টা, বিশ্বের সর্ববৃহৎ উপসাগর, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত... এত সব রিসোর্স নিয়ে আমাদের করার অনেক কিছুই আছে, প্রয়োজন সদিচ্ছার!
নিজের কিছু অভিজ্ঞতা: বাংলার সাথে ইংরেজি কেউ রাষ্ট্র ভাষা করা উচিৎ। যাতে এদেশে শিশুরা মায়ের কোল থেকে বাংলার সাথে ইংরেজিতে কথা বলতে এবং বুঝতে শেখে।
বিদেশে ইংরেজি ভাল করে বলতে এবং বুঝতে না পারার কারনে আমার ছোট ছোট পদে চাকরি করতে বাধ্য হয়। ভারত, ফিলিপাইনে নাগরিকরা ইংরেজি ভাষায় বলতে এবং বুঝতে পারার কারনে, একি শিক্ষাগত যোগ্যতা নিয়েও বড় বড় পদ দখল করে আছে।
কারন ভারতীয় ফিলিপাইনের ছেলে মেয়েরা ছোট থেকে ইংরেজি ভাষায় কথা বলতে শেখে।কারনে তাদের দেশে ভাষা ইংরেজি। আমার বলার উদ্দেশ্য এই না আমাদের মাতৃভাষা ভাল না।তবে মাতৃভাষার সাথে ভাল ক্যারিয়ার গড়তে যে ভাষা সেখা জরুরী সেটাও শিখতে হবে।
কানাডায় ভারতীয়রা সহযেই যেতে পারছে।কারন তারা ছোট থেকে হিন্দির সাথে ইংরেজিতে কথা বলে বড় হয়েছে।বাংলাদেশীরা যেতে চাইলেও যেতে পারছেনা কারন তারা ইংরেজিতে তেমন দক্ষ না ।
দুবাইতে বাংলাদেশিদের এ্যাভারেজ বেতন হয় বাংলা টাকায় ৫০-৬০ হাজার। তবে ভারতীয় বা ফিলিপিনোর বেতন হয় চোখ বন্ধ করে দেড় থেকে দুই লাখও।
কারণ তারা এখানে ইংরেজিকে আঁকড়ে ধরে অনেক দূর উঠে এসেছে। বাংলাদেশিরা এখানে হিন্দিকে আঁকড়ে ধরে এটা পাচ্ছে। কারণ হিন্দিটায় আমরা ভারতীয় সংস্কৃতির দরুন নিজের অজান্তেই শিখে ফেলেছি।
প্রজাতন্ত্রের একজন সামান্য অংশীদার

যে প্রশ্ন করে মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারি?

লিঙ্গভেদ:

ব্যক্তিত্ব জানার জন্য প্রশ্ন:

ব্যক্তিত্ব বিষয়টা খুব ঝামেলার। ব্যক্তিত্বের সর্বজনগ্রাহ্য কোন সঙা নেই। "ব্যক্তিত্ব বলতে আপনি কি বোঝেন" এই প্রশ্ন করা হলে আপনি কিছুটা হলেও বিভ্রান্ত হবেন, কারণ আপনি স্পষ্ট কোন ধারণা দিতে পারবেন না।

ব্যক্তিত্ব কি?

যদিও ব্যক্তিত্ব বিষয়টি সঙায়ন প্রায় অসম্ভব তবুও সহজ সরল ভাষায় বলা যায় "যে এক বা একাধিক গুন আপনাকে একজন ব্যক্তি হিসেবে অন্য একজন ব্যক্তি থেকে আলাদা করে সেটাই আপনার ব্যক্তিত্ব!"

তবুও একজন মানুষের ব্যক্তিত্ব সম্পকে জানতে পারবেন প্রশ্ন করে নয় বরং প্রশ্নের উত্তর শুনে।

একজন ব্যক্তিত্ববান মানুষের সকল প্রশ্নের উত্তরই হবে মার্জিত। তাঁর পক্ষে অথবা বিপক্ষে কোন উত্তরই অসৌজন্যমূলক হবে না। যে প্রশ্নের উত্তর তিনি জানেন না সেক্ষেত্রেও আপনি তার কাছ থেকে উস্কানীমূলক আচরণ পাবেন না।

ব্যক্তিত্বের মূল উৎস হচ্ছে মানসিকতা। মনোবিজ্ঞানে যে উপাদন দিয়ে ব্যক্তিকে বোঝানো হয়েছে  তার পিছনে সংশ্লিষ্টতা রয়েছে বুদ্ধি এবং আবেগের যার মাধ্যমে গড়ে ওঠে মানসিকতা। মানসিকতা আবার নিয়ন্ত্রিত হয় মন দ্বারা, যেখানে জ্ঞানের ভূমিকা আছে। জ্ঞান যেমন মনের প্রধান উপাদান, জ্ঞান এখানেও তেমনি ব্যক্তিত্বের মূল উপাদান হিসেবে ভূমিকা পালন করে। ব্যক্তিত্বের  দ্বিতীয় প্রধান উপাদান হচ্ছে অনুভূতি। যাদের অনুভূতি কম তারাই সাধারণতঃ ব্যক্তিত্বহীন হতে পারে। জ্ঞানীরা অনুভূতিসম্পন্ন বলেই তাদের মান সম্মানবোধ থাকে প্রখর। এবং মান সম্মান সম্পর্কে সচেতন বলেই ব্যক্তিত্বকে ছোট করতে পারে এমন কাজ থেকে তারা বিরত থাকেন।  জ্ঞানী লোক ব্যক্তিত্বহীন হতে পারে না কিন্তু ব্যক্তিহীন  লোক পশু হতে পারে।

আসলে, ব্যক্তিত্ব কোন ব্যক্তির সংস্কৃতি। এটার মাধ্যমে তাঁর জীবনের সকল কিছুই প্রকাশ পায়। তার পোষাক থেকে রুচি পর্যন্ত সবকিছু। ওজন থেকে জ্ঞানের বহর।

আরও পড়ুনঃ   সুতরাং আপনি ব্যক্তিত্ব জানার জন্য যে প্রশ্নই করুননা কেন তাঁর উত্তরই বলে দিবে তিনি কতটুকু ব্যক্তিত্বের অধীকারী। যাহোক, এবার আসা যাক আপনার ব্যক্তিত্ব পরিমাপের বিষয়ে। নিচে একটি ওয়েব লিংক দিচ্ছি, এখানে আপনি মোট ৪৫ টি প্রশ্ন পাবেন। প্রশ্ন গুলো "আপনি আপনার সম্পর্কে কি ভাবেন" তা নিয়ে। আপনি যদি মনে করেন বিষয়টি আপনার সাথে শতভাগ মানানসই তবে 5 রেটিং করবেন। যত কমবে তত রেটিং কমাতে থাকবেন। একদমই যদি আপনার চরিত্র বা ভাবনার সাথে না যায় তবে 1 রেটিং করুন। লিংকঃ http://www.outofservice.com/bigfive/

ধন্যবাদ।

High IQ individuals lack social skills why do people say that ?

High IQ SOCIAL MEASUREMENTS 130:

<<< WHO HAVE DIFFICULTY SOCIALIZING Lacking in Social Skills Reasons—

Processing and problem solving: Social Interaction aren’t all problem-solving. High IQs tend to treat social interactions as a problem that needs to be solved when it’s just an interaction.

I talk about habitualness, and people with higher IQs tend to love solving problems.

Habitually they’ll engage socially this way also, they habitually engage in socializing as a problem-solving event.

Small talk is what high IQs despise and struggle with when it’s just a narration of someone’s life to that point of exchanging thru talk and leave it as is and tell it as is.

Depression:

High IQs tend to be more depressed especially in the profoundly gifted. This could be rooted in many reasons, but none less exist within themselves.

Depression isn’t socially healthy and tends to bring others social happiness levels down.

High IQs are also depressed as they were more aware of the haunting truths of reality. They’re more aware of an individuals existence may be completely meaningless and views other social worth and importance extremely low.

For myself to be in depression is just not being able to put the throttle down intellectually, and at times I have to let others win.

In PG you’ll find more people depressed and sometimes suicidal because of the extreme awareness of the negatives. Also, Higher IQ people tend to be very isolated.

Perfectionism:

Perfectionism in shape is related to one's self-worth. Some people with high IQs tend to attach their achievements to their self-worth. 160IQ is an achievement attached to one's self-worth.

This is an unhealthy level of perfectionism, but people with High IQs will use this as a measurement of their success. Things like reading at the age of 2, completing college at 13 years old, etc.. etc. This is unhealthy perfectionism.

My greatest achievement in life was a video game, being no.1. I actually just throw the no.1 in there, it’s not of great importance. Why was it my greatest achievement? I never loved something so much that I wanted to do the best to my abilities My other achievements.

I don’t consider it of great importance since my level of love towards those achievements were never that high. Not enough for me to tunnel vision and dismiss a lot of factors of my life. Yes, I was a loser, but one in love!

Dealing with perfectionism, people with high IQs try to be perfect. I’ll admit I have a high IQ and I’m extremely imperfect. My boss’s boss saw my junk! I was in a meeting yelling at my boss.

I wore pants with a huge rip on the crotch region. I wasn’t aware the pants were ripped, I was just aware they were comfortable. She points out my poor choice of clothing for the meeting and I looked down and realized she saw it all. I also went out to eat pizza before and was too lazy to put on underwear.

The kids saw my junk. Didn’t know my pants were ripped till the parents were concerned. This is of course just a story of my lack of awareness and not something you learn to do.

More Content: intelligent and average people how motivated differently? A highly intelligent person is different from an average person! The best foods for intelligence, concentration and memory.

You can’t tell someone’s IQ by vocabulary:

Thou people might assume Profoundly Gifted people have a more expansive vocabulary or well-rounded lexicons. The truth is counter-intuitive to what most would believe. People with higher IQs tend to use layman’s terms.

A lot of people with very High IQs talk very normally, and people who have a larger vocabulary or use “big words” are probably not the smartest people in the room.

 

How do Computer Hackers hack other people’s information?

. In many cases, Computer Hackers hack into other people's computers using their own software and skills. But behind it is their many years of pursuit, hardship. . In order to find out the flaws of a thing, you must know "well" about that thing. They are just like that. Hackers first study his target well. Their first task is to find out the weakness or flaw of the target. . Then let's talk about their used devices and software. Hackers have the same technology as all the normal devices you have. In some cases, they may have some minor modern technology. (The details are not known, so do not write.) . Although it is possible to do hacking-related tasks with a simple computer or laptop, the thing that contributes the most, in this case, is the technical knowledge and patience of the Computer Hacker.

Not all things or networks can be hacked year after year or everything can be hacked in minutes. In some cases it is different.

. The last word that remains is software. Sometimes you will see that many people claim to be Computer Hackers by hacking a small WiFi or a couple of Facebook IDs with an Android phone or computer. The word hacker is not properly analyzed in this case. . One of the most popular operating systems for hacking is Linux. It is famous all over the world for its powerful security system and attractive interface. 

Also, a feature of it is that it is open to all types of users. That means it doesn't cost any money to buy or use. It can also be used very smoothly on low configuration devices. . It is through this operating system that hackers work to hack their targets. !!! Thank you for reading.

Read More

চিন্তা ও টেনশন মুক্ত জীবন পেতে করনীয় কি ?

 আমাদের রয়েছে রোগ-শোক, আছে রুটি-রুজির চিন্তা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা, বার্ধক্য বয়সে নিজেকে নিয়ে ভাবনা-চিন্তা, জীবনে সাধিত অনেক ত্রুটি-বিচ্যুতি-গুনাহ নিয়ে চিন্তা, মৃত্যু-পরবর্তী জীবনে শাস্তি নিয়ে ভাবনা, এমন হাজারো সমস্যা সব সময় আমাদের মনের কোনে উঁকি-ঝুঁকি মারে।
টেনশন আমাদের শরীর ও মনের ওপর দারুণ বিরূপ প্রভাব ফেলে। আজকাল হার্ট এ্যাটাক ও ব্রেনস্ট্রোক দারুণভাবে বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলেন, টেনশন ফ্রি থাকতে পারলে এ সব রোগ থেকে নিজেকে অনেকখানি দূরে রাখা সম্ভব। বর্তমানে করোনা থেকে উত্তরণের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কথা বলা হয়। এটাও নির্ভর করে টেনশন ফ্রি থাকার ওপর।মানুষের জীবনে নিরবচ্ছিন্ন সুখ বা দুঃখ বলে কিছু নেই।
প্রথমেই আমরা দেখবো টেনশনের কারণ বা এর উৎস কী? মোটামোটি ৪ ধরনের উৎস থেকে টেনশনের সৃষ্টি
  • বাইরের পরিবেশ অর্থা্ৎ দৈনন্দিন প্রয়োজনে আপনাকে যে সমস্ত যায়গায় বিচরণ করতে হয়।
  • পরিবার, বন্ধু ও পরিচিত গন্ডী
  • পেশাগত ক্ষেত্র
  • সামাজিক ক্ষেত্র
উৎস যাই হউক টেনশনের মূল কারণ ৩টি। সেগুলো হলো –
  • কনজিউমারিজম বা কেনার সীমাহীন আকাঙ্খা।
  •  নেতিবাচক দৃষ্টিভঙ্গি
  • বয়ে বেড়ানো
টেনশনের ১ম কারণ:  কনজিউমারিজম বা কেনার সীমাহীন আকাঙ্খাঃ আমরা সাধারণত ক্রয়করার ক্ষমতাকে সাফল্যের মাপকাঠি মনে করি। যে কত লেটেষ্ট মডেলের মোবাইল, কত দামী ব্রান্ড এর গাড়ী, কত বড় প্রাসাদ, কত বিলাসবহুল জীবন আমার আছে। কত সম্পদের পাহাড় আমি গড়তে পেরেছি। অধিকাংশ সময় মনে করি যে ওটা হলেই, ওই মোবাইলটা হলেই, এবার ঈদে পাখি ড্রেস পেলেই, নিজের একটি ফ্ল্যাট হলেই আমি সুখী–আমার জন্যে যথেষ্ট] কিন্তু আসলেই কী তা যথেস্ট ? অধিকাংশ ক্ষেত্রেই উত্তর হচ্ছে না।আমরা অনন্ত  অভাববোধের এক দুষ্টচক্রে আবর্তিত হতে থাকি।  চাওয়া – পাওয়া – অতৃপ্তি আর চাওয়া – না পাওয়া – হতাশা, এই বৃত্তে আমরা ঘুরপাক খেতে থাকি। প্রয়োজন আছে কী নাই সেদিকে খেয়াল নেই , নীতি-নৈতিকতার বালাই নেই, পরিবারের খোঁজ নেই, নিজের দিকে খেয়াল নেই। শুধু ছুটে চলা। মরিচীকার পিছনে ছুটে চলা। পরিনতি কী ? অতৃপ্তি, টেনশন, শারিরীক ও মানসিক অসুস্থতা। কেন? কারন পন্য কখনো প্রশান্তি দিতে পারে না। অথচ আমরা পন্যের মধ্যেই, পণ্য ক্রয় করার সামর্থের মধ্যেই সুখ খুঁজি, প্রশান্তি খুঁজি। টেনশনের ২য় কারণ:  নেতিবাচক দৃষ্টিভঙ্গি আমার কী নেই, দৃষ্টি শুধু সেদিকে। সারাক্ষণ শুধু নাই নাই, চাই চাই, পাই পাই। না থাকার কষ্ট সারাক্ষণ নিজেকে কুড়ে কুড়ে খায়। কতজনের কতকিছু আছে। অথচ আমার একটি বাড়ী নেই অথবা বাড়ী থাকলেও সেটা অভিজাত এলাকায় নেই। আমার একটি ফ্ল্যাট নেই অথবা ফ্ল্যাট থাকলে সেটা প্রাইম লোকেশনে না বা সেটা ততবেশী স্কয়ার ফিট না। এরকম সারাক্ষণ একটি অভাব বোধ কাজ করা টেনশনের অন্যতম কারণ। এমনকি ফেসবুকে ফলোয়ার কম থাকা, কোন একটি ছবি পোষ্ট করলে সেখানে লাইক কম পাওয়াও আমাদের টেনশনের কারণ। ফলোযার কম থাকলে, কম লাইক পড়লে নিজেকে ব্যর্থ, অপরের কাছে অগ্রহনযোগ্য কিংবা আমার চেহারা সুন্দর না এমন মনে হয়। একটা হীনম্মন্যতায় ভুগী। টেনশনের ৩য় কারণ:    বয়ে বেড়ানো জীবনের কোন পর্যায়ে ছোট ছোট কিছু কষ্ট থাকতেই পারে। এগুলো জীবনেরই অংশ। কিন্তু সেগুলোকে জীবনের বিচ্ছিন্ন কিছু ঘটনা মনে করে জীবন থেকে মুছে ফেলার পরিবর্তে ধরে রাখাই হচ্ছে বয়ে বেড়ানো।আমরা সাধারণত অন্যের কথা ও আচরণকেই বেশী বয়ে বেড়াই। যে ওই দিন সে আমার সাথে এমন ব্যবহার কেন করলো, অমুক আমার সাথে এভাবে কেন কথা বললো, তমুক কেমন বেয়াদবীটাইনা আমার সাথে করলো।পাশের বাসার ভাবী সেদিন কেমন মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। আমার বিপদের সময় আমার পুরনো বন্ধু মাত্র কটা টাকা ধার দিতে অপারগতা প্রকাশ করলো। এমন অনেক কষ্টের স্মৃতিকে আমরা যত্ন করে লালন করি, বয়ে বেড়াই আর টেনশন করি। আমাদের করণীয় কী? শারিরীক সুস্থতা আর মানসিক প্রশান্তির জন্যে চাই টেনশন মুক্ত প্রশান্ত জীবন।আর তাই নেতিবাচকতার বৃত্ত থেকে বের হয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করতে হবে। কী নাই সেদিকে দৃষ্টি না দিয়ে, কী আছে সেদিকে তাকাতে হবে। জীবন যতদিন আছে, ততদিন কাজ আছে, সুখ–দুঃখ, উত্থান–পতন আছে,  স্ট্রেসও আছে। একমাত্র বৈজ্ঞানিক জীবন যাপনই আমাদেরকে মুক্তি দিতে পারে দুশ্চিন্তার এই অভিশাপ থেকে। অর্থাৎ, সঠিক জীবন দৃষ্টি, জীবনকে আপনি কীভাবে দেখছেন তার উপরই নির্ভর করে জীবনের সাফল্য ব্যর্থতা, সুস্থতা আর প্রশান্তি। আমাদের অধিকাংশেরই  সমস্যা এখানে যে, সঠিক জীবন দৃষ্টি নেই।  আর সেকারণেই রোগ, শোক, সাময়ীক বিপদ–আপদে আমরা আচ্ছন্ন হয়ে পড়ি, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু জীবনকে দেখতে হবে পূর্ণাঙ্গভাবে। জীবনের কোন সময়ের কিছু সমস্যা, কিছু অপ্রাপ্তি, কিছু কষ্ট সবকিছু নয়। ছোট ছোট কিছু অপ্রাপ্তি-কষ্ট বৃহৎ নদীতে ভাসমান বিচ্ছিন্ন কিছু কচুরিপানা ছাড়া আর কিছুই নয়। টেনশনমুক্ত সুস্থ জীবনের চাবিকাঠি বা উপায় ৩টি ১ম উপায় – শোকরগোজার দৃষ্টিভঙ্গি লালনঃ
  • আমার যা আছে; শোকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি।
  • আমার পায়ে জুতা নেই; অনেকেরতো পাই নেই।
  • সব সময় একটি অভাব মুক্তির অনুভূতি লালন করা।
২য় উপায় –ইতিবাচক হউন
  • জীবনে চলার পথে প্রতিটি সমস্যাকে এক একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা
  • পরিবারে থাকুন। পরিবারই হচ্ছে সকল সুখের আকর। পরিবারের বাইরে প্রশান্তি খোঁজা আর চির অশান্তির দহন যন্ত্রনায় ডুব দেয়া একই কথা।
  • ভার্চুয়াল লাইফ যতটা সম্ভব বর্জন করুন। আপনার ডাটা বন্ধ হয়ে গেলেই ভার্চুয়াল বন্ধুদের সাথে সম্পর্ক বন্ধ। অপরদিকে আপনার দম বন্ধ হয়ে গেলেও পরিবারের সদস্যরা আপনাকে স্বরণ করবে, আপনার জন্য দোয়া করবে।
  • শুদ্ধাচারী হওয়া । ধীরে ধীরে আত্মশুদ্ধির পথে এগিয়ে যাওয়া।
  • অবিদ্যা থেকে মুক্ত হওয়া – কারণ অবিদ্যাই হচ্ছে সকল দুঃখের কারণ।
৩য় উপায়:  নিজের নিয়ন্ত্রন নিজের হাতে রাখুন
  • নিজের সুখের ভার অন্যের হাতে নয়, নিজের হাতে রাখুন। যে অমুক আমাকে সুখী করবে বা অমুক জিনিস কিনতে পারলে আমি সুখী হবো এমন ভুল ধারণা থেকে বের হতে হবে।
  • নিয়মিত দম চর্চা করতে হবে। নাক দিয়ে ধীরে ধীরে ফুসফুস ভরে দম নিতে হবে, তারপর ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়তে হবে। এভাবে প্রতিবার ১৫/২০ বার করে দিনে ৩/৪ বার করতে হবে। কারণ দমই হচ্ছে জীবনের মূল ছন্দ।
  • বৈজ্ঞানিক খাদ্যাভ্যাসে অভ্যস্ত হওয়া। ভাজা-পোড়া, অতিরিক্ত তেল-ঝাল-মসলা যুক্ত খাবার, ফাস্ট ফুড, সফট ড্রিংকস, চিনি বির্জন করতে হবে।
  • নিয়মিত ব্যায়াম বিশেষ করে যোগ ব্যায়ামে অভ্যস্ত হতে হবে।
  • নিয়মিত মেডিটেশন করতে হবে।
  • আর চালচলনে সুশীল  অর্থাৎ শুদ্ধাচারী হতে হবে।
তাহলেই জীবন ভরে উঠবে প্রশান্তি ও   প্রাচুর্যে।
এছারাও পড়ুন:
ধন্যবাদ পড়ার জন্য, কোন ভুল হলে ক্ষমা করবেন। আমাদের ফেসবুক পেজ লাইক করুন এবং আমাদের ভিডিওগুলো দেখতে ইউটিউব চেনেলটি ঘুরে আসতে পারেন